
সুনামগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী শুরু হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে সারা দেশের ন্যায় সুনামগগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ৪ অক্টোবর সকালে সদর উপজেলার মাইজবাড়ী কমিউনিটি ক্লিনিকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সিভিল সার্জন ডা: মো: শামস উদ্দিন সহ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন। এবছর সুনামগঞ্জে ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে।
সিভিল সার্জন জানিয়েছেন, এবার সুনমগঞ্জ জেলায় ৩ লক্ষ ৯৪ হাজার ৩৩৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওনোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ক্যাম্পেইন চলাকালে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৭৯৩ শিশুকে ১ লক্ষ আই.ইউ ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫০ হাজার ৩৬২ শিশুকে ২ লক্ষ আই.ইউ ভিটামিন এ ক্যাপসুল খাওনোর হবে। ২১৭৯টি টিকা কেন্দ্রে এনজিওকর্মীসহ ৫ হাজার ৫৫১ জন স্বাস্থ্যকর্মী শিশুদের ক্যাপসুল খাওয়াবেন।
তবে জেলার দুর্গম এলাকার বাদপড়া শিশুদের অনুসন্ধানের জন্য ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, দিরাই ও শাল্লা উপজেলার ৩৬ টি ইউনিয়নে ক্যাম্পেইন পরবর্তী চারদিন শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনের সাথে জড়িত কর্মীদের সার্জিক্যাল মাস্ক দেয়া হয়েছে এবং করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে তাদের সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়াও স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীরা নিয়মিত কোভিড-১৯ স্ক্রিনিংয়ের অধীনে থাকবেন বলে জনস্বাস্থ্য ও পুষ্টি ইনস্টিটিউট জানিয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা