
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫শ ৭৫ পিস ফেন্সিডিল বোতলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলিয়ারচর থানার পুলিশ । গতকাল ২ অক্টোবর বৃহস্পতিবার বিকালে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী নাসিননগর উপজেলার গলনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের মিজান মিয়ার ছেলে মোঃ রোমান (২০)। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়,গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে পাচঁটার দিকে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ-এর নির্দেশনায় থানার উপ-পরিদর্শক মুহাম্মদ আজিজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের এস এইচ আইডিয়াল স্কুল সংলগ্ন হইতে ৫শ ৭৫ পিস ফেনসেডিল বোতলসহ মোঃ রোমান কে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অপর এক সহযোগী দৌড়ে পালিয়ে যায়।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ এ ব্যাপারে বলেন, তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আজ শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য