
মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার স্টেশন পাড়া এলাকায় সাংবাদিকের বাড়িসহ অগ্নিকান্ডে তিন পরিবারের বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত প্রায় ৮ টায় ভয়াবহ অগ্নিকান্ডে পাটগ্রাম প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার পাটগ্রাম উপজেলা প্রতিনিধি সাংবাদিক ইফতেখার আহমেদের বসতবাড়ী তার ছোট ভাই শাহ নেওয়াজ ও ভাতিজা বদরুদ্দোজা মিয়াসহ তিন পরিবারের ১০ টি টিন শেড বিল্ডিং কক্ষ মূহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণ-অলংকারসহ প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। পাটগ্রাম দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও পৌর মেয়র শমসের আলী আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি রাতেই পরিদর্শন করেন।
পাটগ্রাম পৌরসভার মেয়র শমসের আলী বলেন,‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আগুনে ওই তিন পরিবারের সব কিছু পুড়ে শেষ গেছে। পড়নের কাপড় ছাড়া কোন কিছুই রক্ষা করতে পারেনি।এ বিষয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের (ভারপ্রাপÍ) ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ‘প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। আমাদের ধারণা রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা