
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর জামতলা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ হলে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আজ ০১ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২ টায় এ দুর্ঘটনাটি ঘটে। রংপুর থেকে আসা “খালেক পরিবহনে’র” ঢাকা মেট্রো-ব (১৪-৩২৯৪) গাড়িকে ঢাকা থেকে বগুড়ার দিকে যাওয়া এক পণ্যবাহী ট্রাক ধ্ক্কা দিলে বাসটি মহাসড়কের পূর্ব পার্শে উল্টে যায়।
বাসটিতে ১৫ থেকে ২০ জন যাত্রি ছিলো। তবে সামান্য কাটা-ছেঁড়া ব্যাতিত কারো বড় ধরনের কোন ক্ষতি হয়নি। বগুড়া সোনাতলা থেকে গাজীপুরের যাত্রি সম্রাট বলেন ট্রাকটি বেপরোয়া ভাবে এসে বাসটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এর পর বাসটি উল্টে গেলে তারা কোনভাবে সেখান থেকে বেরিয়ে আসে। তাদের মালামালের ক্ষয়ক্ষতি ব্যতিত বড় ধরনের কোন ক্ষতি হয়নি। বাস ড্রাইভার ও হেল্পার দুজনেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা