
আরিফুল ইসলাম(আরিফ) ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ-ভালুকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতায় দোয়া ও এতিমদের শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ময়মনসিংহ জেলা মহিলালীগের সাধারন সম্পাদক,ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ড.সেলিনা রশিদ।মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা,জননেত্রী শেখ হাসিনার ৭৪তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে উদ্বােধক এডভােকেট জহিরুল হক খোকা
এবং প্রধান অতিথি ছিলেন এডভোকেট মোয়াজ্জেম হােসেন বাবুল।ড.সেলিনা রশিদ ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে জেলা মহিলালীগের নেতৃবৃন্দ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে,জেলা মহিলালীগের আয়োজনে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল,কেঁককাটা,মিষ্টি বিতরণ এবং নিজ উদ্যোগে এতীমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে চাল,আটা,তেল,ডাল,অর্থ বিতরণ করে দোয়া কামনা করেন।

আরও পড়ুন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন