হোম » প্রধান সংবাদ » বগুড়া শেরপুরে ভূয়া কাগজ দেখিয়ে বসবাসকৃত সম্পত্তি দখলের পায়তারা

বগুড়া শেরপুরে ভূয়া কাগজ দেখিয়ে বসবাসকৃত সম্পত্তি দখলের পায়তারা

এম.এ রাশেদ(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শেরপুরে ৫০ বছরের অধিককাল যাবৎ স্থায়ীভাবে বসবাসকারীর সম্পত্তি ভূয়া কাগজ দেখিয়ে দখলের পায়তারা করছে একটি কুচক্রী মহল। এমন কথা
জানিয়েছেন ভূক্তভোগী পরিবার। সরেজমিনে গিয়ে দেখা যায়, শেরপুর উপজেলাধীন শেরপুর মৌজার, এমআরআর ১০৪৭ নং খতিয়ানভূক্ত ৭৭১ নং দাগের .৩৮৭৫ ও .৩১৭৫ সহ মোট .৭০৫০ সম্পত্তি রেকর্ড মূলে মালিক জনৈক কাশিনাথ সরকার। কিন্তু কাশিনাথ সরকার ১৯৬৫ সালে পরিবার-পরিজন নিয়ে একেবারে ভারতবাসী হলে ওই সম্পত্তি যথাযথভাবে সরকারি বিধানমতে অর্পিত সম্পত্তিটি সরকারের নামে তালিকাভূক্ত হয়।

 

পরবর্তীতেও ওই সম্পত্তি সরকারের দখলে চলে যায়। এরপর ১৯৬৮ সালে ৫৭ভিপি/৬৮ নং কেসমূলে ৭৭১ সালে ১৯৭৫সহঃ জমি সরকারি বিধি মোতাবেক জসীম উদ্দিন মণ্ডল সরকারের কাছ থেকে পত্তন নিয়ে ওই সম্পত্তির লীজ নবায়নের মাধ্যমে .৭০৫০ শতাংশ ভোগদখল করে আসছে। ভূক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, সরকারিভাবে যথাযথ প্রক্রিয়ায় লীজকৃত এই সম্পত্তি হঠাৎ করে শহরের সান্যালপাড়ার জনৈকা সুফালা রানী নিজেকে কাশীনাথ সরকারের কন্যা দাবী করে এই সম্পত্তি অবমুক্তকরণের জন্য সরকারের কাছে আবেদন করে।

 

সুফালা রানী কাশীনাথ সরকারের কন্যা দাবী প্রমানে ব্যর্থ হওয়ায় ০৪/০৬/১৯৭৬ সালে মামলাটি খারিজ হয়। এরপর সুফালা রানী বগুড়ার বিজ্ঞ সাবজজ আদালতে ৮৭/৮৫ অন্য প্রকার মামলা দায়ের করলে বিগত ২৯/০৯/১৯৯৩ সালে ওই মামলাটি খারিজ হয়। এরপর তিনি জেলা জজ আদালতে ৫৩/৯৪ মামলা দায়ের করলেও পরবর্তীতে শুনানী শেষে খারিজ হয়। এরপর সুফলা রানী সরকার অর্পিত সম্পত্তি প্রত্যার্পন ট্রাইব্যুানালে ৮৫২/২০১৩নং মামলা করলে ১৫/০২/২০১৫ সালে তার আবেদন নামঞ্জুর হয়।

 

এর ফলশ্রুতিতে পুনরায় সুফলা রানী অর্পিত আপীল ট্রাইব্যুনালে ০২/২০১৫ নং মামলা দায়ের করে। এ মামলার প্রেক্ষিতে সরকারের পক্ষের কাগজপত্র সঠিকভাবে পর্যালোচনা না করেই অন্যায়ভাবে প্রভাবিত হয়ে সরকারের বিপক্ষে রায় দেয়া হয়েছে বলে দাবী করেন ভুক্তভোগী পরিবার। তারা আরো জানান আমরা সরকারি সকল নিয়ম মেনে এখানে স্থায়ীভাবে বসবাস করে আসছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!