
রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : আওয়ামী লীগের পরীক্ষিত রাজনৈতিক, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ প্রতিটি পদে পরীক্ষিত দায়িত্ব পালনসহ দীর্ঘ দিনের পরীক্ষিত কাছে মানুষ বলে ইতিমধ্যেই নারচী ইউনিয়নের মানুষের মনিকোঠায় ঠাই করে নিয়েছেন তরুণ নেতৃত্ব মো: সাগর আহম্মেদ। দলীয় মনোনয়নসহ আপামর জনতার সমর্থন আদায়ে মাঠে চষে বেড়া”েছন সাগর আহম্মেদ। বুধবার দিনব্যাপী ইউনিয়নের গণকপাড়াসহ বিভিন্ন গ্রামের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
ত্যাগী, জনহিতৌষী, উন্নয়ন কর্মকান্ডে আস্থাশীল ব্যক্তিকে এবারের ২১ সালের নির্বাচনে জয়ী করতে চায় এলাকার সাধারন ভোটার এমনটি দাবি তার। তিনি জানান, দল যদি মনে করেন তাকে দলীয় মনোনয়ন দিবে তাহলে তিনি শতভাগ জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই এলাকার মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করেছি। জাতীয় শ্রমিক লীগ সারিয়াকান্দি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, দুর্গাদহ জাফর আলী দাখিল মাদ্রাসার বর্তমান সভাপতি সাগর আহম্মেদ আরো জানান, এলাকাবাসীর দাবি এবারে তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বদ্বীতা করুক।
কারণ এলাকার রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়নে তার মতো দক্ষ নেতার প্রয়োজন। গণকপাড়া বাজারে দোয়া চেয়ে গণসংযোগকালে এলাকার কয়েকজন মুরব্বি জানান, নারচী ইউনিয়নে সবচেয়ে দুর্ভোগ সময় মতো বিচার কাজে চেয়ারম্যানকে না পাওয়া। সাগর আহম্মেদ এসময় জানান, তিনি দলীয় মনোনয়ন পেলে এবং নির্ব্চানে জয়ী হলে তার প্রথম কাজ হবে নিয়মিত ইউনিয়ন পরিষদে বসে মানুষের দুর্ভোগ কমানো। এছাড়া রাস্তাঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানাবিধ কর্মপন্থা অবলম্বন। আল্লাহর উপর ভরসা রেখে দলের নেতাকর্মীসহ সকলের সহযোগিতায় দলীয় মনোনয়ন পেতে আমি নিজেকে যোগ্য ও হকদার বলে মনে করছি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান