
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: ফিরোজ জামান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন, শিশু বিশেষজ্ঞ ডা: সাজ্জাদুর হায়দার শাহিন, মেডিকেল অফিসার ডা: ফারুক হোসেন, ডা: আফরিন নাজনিন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাংবাদিক আব্দুল লতিফ, শাহীন ফেরদৌস, আব্দুল্লাহ হক দুলাল, এস,এম জসিম উদ্দিন, গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ।
কর্মশালায় জানানো হয় আগামী ৪-১৭ অক্টোবর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্টিত হবে। ওই দিন জেলায় ৬-১১ মাস বয়সী ২২ হাজার ৬৯৩ জন শিশুকে নীল রঙয়ের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯১ হাজার ২৯১ জন শিশুকে লাল রঙয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উক্ত কর্মশালায় ঠাকুরগাঁও জেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান