হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ কর্মশালা 

ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ কর্মশালা 

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: ফিরোজ জামান জুয়েলের  সভাপতিত্বে বক্তব্য দেন, শিশু বিশেষজ্ঞ ডা: সাজ্জাদুর হায়দার শাহিন, মেডিকেল অফিসার ডা: ফারুক হোসেন, ডা: আফরিন নাজনিন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাংবাদিক আব্দুল লতিফ, শাহীন ফেরদৌস, আব্দুল্লাহ হক দুলাল, এস,এম জসিম উদ্দিন, গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ।
কর্মশালায় জানানো হয় আগামী ৪-১৭ অক্টোবর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্টিত হবে। ওই দিন জেলায় ৬-১১ মাস বয়সী ২২ হাজার ৬৯৩ জন শিশুকে নীল রঙয়ের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯১ হাজার ২৯১ জন শিশুকে লাল রঙয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উক্ত কর্মশালায় ঠাকুরগাঁও  জেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!