হোম » প্রধান সংবাদ » মোগলহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ আনছার আলী-এঁর ইন্তেকাল

মোগলহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ আনছার আলী-এঁর ইন্তেকাল

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: সোমবার দিবাগত রাত ৩টা ৪৫মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের নিজ বাড়িতে মোগলহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ আনছার আলী (৬৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, ২পুত্র, ১কন্যা, নাতী-নাতনী,

আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১১টায় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহম্মেদ, লালমনিরহাট পৌরসভার সাবে মেয়র মোশাররফ হোসেন রানা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, মরহুমের পুত্র বজলার রহমান প্রমুখ। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!