
হাজ্বী মোঃ জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্তানের সামনে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে।রোববার রাতে মিজমিজির সাহেবপাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- ওই গৃহবধূর স্বামীর বন্ধু মহসিন (৩৫) ও রজমান (৩২)।
সোমবার বিকেলে ধর্ষণের অভিযোগে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ, ওই গৃহবধূর ছোট বোনকে নিয়ে তার স্বামী মুন্সীগঞ্জের সিরাজদি খা এলাকা থেকে চলে যায়। এরপর গৃহবধূ বিভিন্ন স্থানে তার স্বামী ও ছোট বোনকে খোঁজাখুঁজি করতে থাকে।
রোববার রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজির সাহেবপাড়ার নতুন মহল্লা এলাকায় তার স্বামী ও বোনকে খুঁজতে আসলে তার স্বামীর বন্ধু মহসিনের সঙ্গে দেখা হয়। এসময় তার স্বামী ও বোনের খোঁজ দেওয়ার কথা বলে মহসিন জসিমের নির্মাণাধীন একটি চারতলা ভবনের নিচ তলায় নিয়ে যায়। এসময় ওই গৃহবধূর সন্তানকে পাশে রেখে মহসিন ধর্ষণ করে।
পরে মহসিন তার বন্ধু রজমানকে ডেকে আনলে সেও ওই গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন। পরে ঘটনাটি তার আত্মীয়-স্বজনকে জানানোর পর সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২