হোম » প্রধান সংবাদ » শেরপুরে প্রধানমন্ত্রী শেখ  হাসিনার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ  করলেন গাজীরখামার ইউনিয়ন ছাত্রলীগ     

শেরপুরে প্রধানমন্ত্রী শেখ  হাসিনার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ  করলেন গাজীরখামার ইউনিয়ন ছাত্রলীগ     

এম, এ,  করিম,  শেরপুরঃ বাাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন ২৮ সেপ্টেম্বর সোমবার। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার নিভৃত পল্লীতে জন্মগ্রহণ করেন বঙ্গ কন্যা । স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছার কন্যা শেখ হাসিনা।

২৮ সেপ্টেম্বর সোমবার ৭৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শেরপুর সদর উপজেলা ৪নং গাজীরখামার ইউনিয়ন ছাত্রলীগ কতৃক আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচি পালন মেধাবী তরুণ একঝাঁক ছাত্রনেতা।
বৃক্ষ রোপণ কর্মসূচির সভাপতিত্ব করেন মোঃ সরুয়াদি খান উজ্জ্বল সভাপতি ৪ নং গাজীরখামার ইউনিয়ন ছাত্রলীগ, কর্মসূচিটি পরিচালনা করেন আতিকুর রহমান আতিক সাধারন  সম্পাদক ইউনিয়ন ছাত্রলীগ।
উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং গাজীরখামার ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামীলীগ জনাব মোঃ আওলাদুল ইসলাম আওলাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হাসান বাছির সাবেক সহ সভাপতি শেরপুর জেলা ছাত্রলীগ, প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম সাধারণ সম্পাদক শেরপুর সদর উপজেলা ছাত্রলীগ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!