
রবিউল হাসান লায়ন,জামালপুর: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন মিলনায়তনে সদর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা হেনা, সাধারণ সম্পাদক হাসিনা আকাশ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, সাধারণ সম্পাদক মারুফা আনোয়ার, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমিসহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী এবং সদর উপজেলা পরিষদের বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২