হোম » প্রধান সংবাদ » বাঞ্ছারামপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত

বাঞ্ছারামপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত

মোহাম্মদ পলাশ মিয়া,ব্রাক্ষনবাড়িয়া প্রতিনিধি ঃ  গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।
আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা  মাওলাগঞ্জ বাজারে ক্যাপ্টেন তাজুল ইসলাম মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান  অতিথী হিসেবে অপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি,
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন,  মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির,  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম সাজু,
সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, তফাজ্জল হোসেন, সহিদুল ইসলাম বাবুল,  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভুইয়া, ছাত্রলীগের সভাপতি প্রকৌশলী জুয়েল আহমেদ,ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার মো. আবুল কালাম আজাদ,রূপসদীর ইউপি চেয়ারম্যান মহসিন মিঞা,পাইরাকান্দি ইউপি চেয়ারম্যান গাজিউর রহমান
অনুষ্ঠানের আগে ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপি  বাঞ্ছারামপুর উপজেলার সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনায় কর্মসূচির আওতায় শাক-সবজির বীজ, ডেউটিন ও নগদ টাকা বিতরণ  করে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!