হোম » প্রধান সংবাদ » আশফাক গং কর্তৃক সম্পতি দখল করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

আশফাক গং কর্তৃক সম্পতি দখল করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

মুহা. সাইফুল্লাহ কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ আমিনুল ইসলাম আশফাক গংয়ের বিরুদ্ধে তার শাশুড়ী মোছাঃ জিন্নাত আরা ও সুজনের স্ত্রী আজ ২৮ সেপ্টেম্বর সকালে পুরানথানাস্হ নিজস্ব টাওয়ারে এক সাংবাদিক সম্মেলন করেন।

উক্ত সম্মেলনে তিনি অভিযোগ করেন যে, তার ছেলে সুজন মারা যাওয়ার পর মেয়ে নাজমা ও মেয়ের জামাতা আশফাক দুজনে মিলে সুজনের ব্যবসা বানিজ্য সবকিছু তাদেরকে বুঝিয়ে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। এতে শাশুড়ী সম্মত না হওয়ায় তারা শাশুড়ীর বসত বাড়ীতে তালা ঝুলিয়ে দেয় এবং হত্যার হুমকী দেয়।

পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। পরে তারা সুজনের ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে সমস্ত দলিলপত্র নিয়ে যায়। তাদের ভয়ে সারাক্ষন আতংকে থাকতে হচ্ছে। আমিনুল ইসলাম আশফাকের শাশুড়ী মোছাঃ জিন্নাত আরা আরও বলেন- আমি আমার মেয়ের প্রাপ্য ওয়ারিস বুঝিয়ে দিতে প্রস্তুত আছি। আমি এ অবস্হার পরিত্রান চাই।

অন্যদিকে আশফাক গংয়ের লোকজন কয়েকদিন পৃর্বে মৃত সুজনের শিশুপুএকে পানিতে চুবিয়ে মারার চেষ্টা করেন বলে অভিযোগ করেন। তাছারাও মৃত ব্যক্তির দাপনের কাপড়ের টাকাটা পর্যন্ত আত্বসাৎ করে আমিনুল ইসলাম আশফাক।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!