হোম » প্রধান সংবাদ » শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বিকল্প ধারা ও যুবধারার আহ্বায়ক কমিটি গঠন

শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বিকল্প ধারা ও যুবধারার আহ্বায়ক কমিটি গঠন

মোঃ আসাদুজ্জামান বাচ্চুঃ মুন্সীগঞ্জ -01 নির্বাচনী এলাকার শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বিকল্প ধারা ও যুবধারার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল এগারটায় শ্রীনগরের মজিদপুর-দয়হাটায় শ্রীনগর উপজেলা শাখা বিকল্প ধারা ও যুবধারার বিশেষ বর্ধিত সভা সমন্বয়কারী গাজী শহীদুল্লাহ কামাল ঝিলুর সভাপতিত্বে ও বিকল্প যুবধারার কেন্দ্রীয় সিনিয়র  সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নিশির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

 

  প্রধান অতিথির বক্তব্য শেষে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার ও মুখপাত্র এবং  মুন্সীগঞ্জ -01 আসনের এমপি মাহী বি চৌধুরী পূর্বের কমিটি বিলুপ্ত করে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এর আগে তিনি দুই ঘন্টাব্যাপী সময় নিয়ে আলাদা আলাদা ডেকে নেতাকর্মীদের মতামত গ্রহন করেন। নব ঘোষিত শ্রীনগর উপজেলা বিকল্প ধারার আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসাবে  সাবেক রাষ্ট্রপতি ডাঃ বি চৌধুরীর সাবেক পিএস ডাঃ আব্দুল হাকিম,সদস্য সচিব হিসাবে বীরতারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু এবং যুগ্ম আহ্বায়ক হিসাবে আলমগীর হোসেন,জাহাঙ্গীর আলম নিশি,

 

জিল্লুর রহমান,মোঃ নাছির,নুরুজ্জামান বেপারীর নাম তিনি ঘোষণা করেন।সেই সাথে তিনি শ্রীনগর উপজেলা বিকল্প যুবধারার আংশিক কমিটিও ঘোষণা করেন। নতুন কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন,সদস্য সচিব নূর হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক নজির হোসেন চঞ্চল,শামীম হোসেন,শামীম আহমেদ, শহিদুল ইসলাম দেওয়ান,মাসুদ রানা,ফারুক হোসাইন,মোঃ মিল্লাত,শেখ সহিদ ও আমিনুল ইসলাম।

বিকাল তিনটায় একই স্থানে সিরাজদিখান উপজেলা বিকল্প ধারা ও যুবধারার বিশেষ বর্ধিত সভা এটিএম রূহুল আমিন ও সাইফুল ইসলাম মিন্টুর যৌথ সভাপতিত্বে এবং বজলুর রহমান বেপারী ও ইলিয়াস হোসেন শাওনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য শেষে মাহী বি চৌধুরী এমপি উপজেলা বিকল্প ধারা ও যুবধারার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।তারপর দুই ঘন্টারও অধিক সময় ধরে তিনি সকল পর্যায়ের নেতাকর্মী ও সদস্যদের মতামত নিয়ে বিকল্প ধারা ও যুবধারার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
সিরাজদিখান উপজেলা বিকল্প ধারার নব ঘোষিত আংশিক কমিটির  আহ্বায়ক হয়েছেন সাবেক রাষ্ট্রপতি ডাঃ বি চৌধুরীর এপিএস শাহ আলম আলমাস,সদস্য সচিব হাজী ইসহাক মাসুদ পারভেজ,যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান বেপারী,সাইফুল ইসলাম মিন্টু,এডভোকেট সমরেশ নাথ, মোসলেম উদ্দিন হাওলাদার,মিজানুর রহমান চন্দন ও জহিরুল ইসলাম।নব ঘোষিত সিরাজদিখান উপজেলা যুবধারার আহ্বায়ক কবির হোসেন মেম্বার,সদস্য সচিব শেখ মহিউদ্দিন সায়েম,যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন শাওন,
আমিনুল ইসলাম লিপু,মাসুদ বিন গণি,আরিফ হোসেন বেপারী,মনিরুজ্জামান পণির,হাফিজুর রহমান হাফিজ,হাবিবুর রহমান বাবু,দুলাল সরদার ও নাহিদ হাসান।পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য মাহী বি চৌধুরী এমপি  আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত,প্রত্যেকটি ইউনিয়ন কমিটি গঠনের জন্য আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এবং সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠনের জন্য আগামী মার্চ মাস পর্যন্ত চূড়ান্ত  সময়সীমা বেঁধে দেন।
প্রধান অতিথির বক্তব্যে তাঁর পিতা সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ বি চৌধুরীর ব্যাপক উন্নয়ন কার্যক্রমের বর্ননা দিয়ে মাহী বি চৌধুরী বলেন -চৌধুরী পরিবারের বিরুদ্ধে সবসময়ই গোয়েবলসীয় কায়দায় মিথ্যা অপপ্রচার করা হয়েছে।তিনি তাঁদের তিন প্রজন্মের ভালো ভালো কাজের প্রচারণা বৃদ্ধির জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আরো বলেন- বিশ্ব মহামারি করোনাকালে আপনাদের সহযোগিতায় শ্রীনগর-সিরাজদিখানের স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারীভাবে করোনা ভাইরাস চিকিৎসার যাবতীয় ঔষধ-সরন্জাম সরবরাহ করে আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করেছি যা বাংলাদেশে এক ব্যতিক্রম দৃষ্টান্ত হয়ে আছে।
বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিকল্প যুবধারা কেন্দ্রীয় সভাপতি ও বিকল্পধারা বাংলাদেশের শিক্ষাবিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার,সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব,প্রজন্ম বাংলাদেশের মহাসচিব জুবরান গাজী,কেন্দ্রীয় সদস্য শুভ আহমেদ,যুবধারার কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব,মাসুম হোসেন অপু,আনিছুর রহমান আনিছ,শওকত হোসেন মাসুম প্রমূখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!