হোম » প্রধান সংবাদ » মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তিতাস উপজেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তিতাস উপজেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল

বাবুল আহমেদ, কুমিল্লা উত্তর প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ। শনিবার দুপুর ১টায় গাজীপুরস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুর বাসস্টেশনে আধাঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তিতাস উপজেলা ছাত্রলীগ

উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন সাদ্দাম তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৫ সেপ্টেম্বর রাতে দৈনিক ভোরের পাতা অনলাইন সংস্করণে ‘মাদক সম্রাট তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় ।

যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত । সম্প্রতি মাছিমপুর বাজারে যার দোকান থেকে বিয়ার উদ্ধার করা হয়েছে সংবাদে তাকে মামা বানানো হলেও বাস্তবে উনার সাথে আমার কোন আত্মীয় সম্পর্ক নেই। আমার তিন মামা বর্তমানে প্রবাসে অবস্থান করছেন ।

কোন মাদক ব্যবসা ও চাঁদাবাজির সাথে আমি এবং আমার সংগঠনের কেউ জড়িত নয় বলে দাবী করে তিনি আরো বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এবং আমি যাতে কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করতে না পারি সেজন্য একটি কুচক্রী মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে ।

সংবাদ সম্মেলন শেষে ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুর বাসস্টেন্ডে মানববন্ধন এবং টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে । উক্ত সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি আরিফুল ইসলাম মুন্সি, মো. পাভেল মাহমুদ, রফিকুল ইসলাম নীরব  মো. সজিব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব আলম সাইমন, এমরান হোসেন, জাহিদ হাসান প্রলয়, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন আহমেদ ও ফয়সাল আহমেদ ফকির প্রমূখ ।

এদিকে এই মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, তিতাস উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: মহসীন ভূইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদ হাজী মো: নাছির উদ্দিন, তিতাস উপজেলা আওয়ামীলীগ সদস্য সাংবাদিক বাবুল আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!