
কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ দেউলি ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং বিষয়ে সচেতনতাম‚লক এক মতবিনিময় সভা অনুঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার দেউলি ইউনিয়ন পরিষদ হলরুমে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার ( শিবগঞ্জ -সোনাতলা) সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবু তাতোন চাকী, কমিউনিটি পুলিশিং ফোরামের শফিউল আলম ডিউ। এস আই মাহবুবুর, ইউপি সদস্য আনারুল ইসলাম, জাবেদ প্রম‚খ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য