
ইকবাল হোসেন জীবন, (মিরসরাই) চট্টগ্রাম: নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিরসরাই উপজেলার
আওয়ামী যুবলীগের সম্মেলন। এ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ৮নং দুর্গাপুর ইউনিয়নের
যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদোস খান। অন্যান্য প্রার্থীদের চেয়ে তিনি সততা ও যোগ্যতার দিক দিয়ে
এগিয়ে আছেন। ফেরদোস খান ১৯৯৮ সাল থেকে রাজনীতি শুরু করেন। ১৯৯৮ সাল থেকে সঠিক ভাবে
দায়িত্ব পালন করে সুনামের সাথে চট্টগ্রাম এমইইএস কলেজ ও মিরসরাই উপজেলা ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি সাথে সম্পক্ত আছেন।
এ দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলা বা কোন প্রকার দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। যা আজও সর্বমহলে প্রসংশিত এবং উদাহরণ হয়ে আছে। ফেরদোস খান চট্টগ্রাম এমইএচ কলেজ থেকে বিএ পাস করেন। কর্মজীবনে তিনি ঠিকাদারী পেশার সাথে জড়িত। আর্থিক সংকটের কারনে ফেরদোস খান এক সময় রাজনীতি থেকে কিছুটা দুরে থাকলেও বর্তমানে তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। তার বিষয়ে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের কর্মীদের সাথে কথা হলে তারা জানান,
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন করার ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা অনুযায়ী ফেরদোস খানকে যদি সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় তাহলে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের রাজনীতি আরও সুসংগঠিত হবে এবং সুনাম ও ঐতিহ্য বৃদ্ধি পাবে।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও