
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয় হয়ে মন্দির পর্যন্ত বাইপাস একটি কাঁচা রাস্তা রয়েছে। এটি এখন পর্যন্ত পাকা করণ না হওয়ায় দূর্ভোগ কমেনি সাধারণ মানুষের। এ কাঁচা রাস্তাটি বর্তমানে জনসাধারণের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন অগণিত লোকজন যাতায়াত করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী বলেন, সামান্য বৃষ্টি হলেই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না? কয়েকটি এলাকার মানুষ শহরে যোগাযোগ করার প্রধান এই কাঁচা রাস্তাটি। জনসাধারণের চলাচলের সুবিধার্থে এলাকাবাসী কাঁচা রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা