
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়া ধুনট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাল্য বিবাহ নারীও শিশু নির্যাতন প্রতিরোধ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর সকাল ১১টায় ধুনট উপজেলা পরিষদ হল রুমে ধুনট উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি,ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা,
উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পৌদ্দার নিমগাছি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আশরাফুল ইসলাম, কালের পাড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাসুদ রানা, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মিজানুর রহমান, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ফরহাদ হোসেন, মথপুর ইউনিয়ন পরিষদের সচিব মাছুদ রানা, চিকাশি ইউনিয়ন পরিষদের সচিব মজাহিদুল ইসলাম সহ সকল ইউনিয়ন পরিষদের সচিব ও কাজী, শিক্ষক,সাংবাদিকগুন উপস্থিত ছিলেন

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা