
মোঃ ইলিয়াস আলী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপ্রাদ্য নিয়ে বালিয়াডাঙ্গীতে মাতৃত্বকালীন ভাতা প্রদান ৷ সোমবার ১৪ই সেপ্টেম্বর দুপুরে বালিয়াডাঙ্গী মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে বালিয়াডাঙ্গী উপজেলার মা’এর হাতে এ ভাতা প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দীক ৷ এ যাবৎ তিনি মোট ৩টি ইউনিয়নে মোট ২০৭ জন মা’কে ভাতা দিয়েছেন ৷
মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক বলেন, আমরা প্রতিটি ইউনিয়নে ৬৯ জন করে ৮টি ইউনিয়নে মোট ৫৫২ জনকে গরীব,দুঃস্থ ও অসহায়দের এ ভাতা প্রদান করবো ৷ ১ নং পাড়িয়া, ৬ নং ভানোর ও ৮নং বড়বাড়ী ইউনিয়নে মোট ২০৭ জনকে দেওয়া হল ৷ পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতে দিয়ে শেষ করা হবে ৷
এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক ও বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল সহ অফিসের কর্মকর্তাগণ ৷

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা