
মোঃ ইলিয়াস আলী, বালিয়াডাঙ্গী, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের আয়োজনে বর্ধিত ও আলোচনাসভা অনুষ্ঠিত হয় ৷ রবিবার ১৩ ই সেপ্টেম্বর বিকাল ৪টায় বালিয়াডাঙ্গী পিপলস কিন্ডার গার্টেন স্কুলে এ বর্ধিত ও আলোচনাসভা আয়োজন করে ৷
বর্ধিত ও আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক পান্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস ,
বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সভাপতি আঃ রাজ্জাক, সহ-সভাপতি তাজমুল মিঞা, সহ-সভাপতি মডেল, সহ-সভাপতি আঃ কাদের, সাধারণ সম্পাদক পান্না, সাংগঠনিক সম্পাদক বজলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সায়েদ, ছাত্রদল নেতা ইলিয়াস আলী হৃদয়, বাবুল হোসেন ও রনিসহ ইউনিয়ন ও বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের আরো অনেকে ।
জেলা সভাপতি কায়েস বলেন, বালিয়াডাঙ্গী ছাত্রদলের কমিটি আজকে ভেঙ্গে দিলাম এবং আগামী ৬ দিনে বালিয়াডাঙ্গী ছাত্রদলের সিভি জমা দিবেন ৷ ইলিয়াস আলী হৃদয় তার বক্তব্যে বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা কমিটিতে যারা আসবে তারা যেন ওয়ার্ড, ইউনিয়ন থেকে উপজেলা কমিটিতে আসে ৷ তিনি আরো বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা কমিটিতে যারা আসবে তারা যেন চলমান ছাত্র ও অবিবাহিত হয় ৷
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি কায়েস আলী, সহ-সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ রেজু, সাংগঠনিক সম্পাদক সুমন আলী,বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক,সহ-সভাপতি তাজমুল মিঞা, সহ-সভাপতি মডেল, সহ-সভাপতি আঃ কাদের, সাধারণ সম্পাদক পান্না, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আবু সায়েদ,সদস্য তরিকুল, ইলিয়াস আলী হৃদয়, রাহাত চৌধুরী, মুসা, বাবুল হোসেন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ ৷

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা