
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক বিশিষ্ঠ ব্যবসায়ী হাফিজুর রহমান হিরু(৪২) কে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরন করেছে।
জানা গেছে, তিনি রবিবার (১৩সেপ্টেম্বর) দুপুরে ১টি নাশকতা মামলায় বগুড়া জজ কোর্টে হাজিরা দিয়ে ফেরার পথে,
কোর্ট চত্বরে আবারো ৩টি মামলা দেখিয়ে শিবগঞ্জ থানা পুলিশ তাকে আটক করেন। আটককৃত যুবদল নেতা শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থান দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র ও শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন -অর রশিদ হিরনের বড় ভাই।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২