
মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ
সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্টে সিলেট হতে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসে তল্লাশী করে ৪ কেজি গাঁজাসহ ইয়াসমিন আক্তার জুঁই (২২) কে গ্রেফতার করেছে র্যাব। ১২ সেপ্টেম্বর (শনিবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১১ সেপ্টেম্বর দুপুরে এ অভিযান চালায় র্যাব। আসামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন গুনিত্তক এলাকায়।
গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিবহনযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।
তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে নরসিংদী জেলার মাদক ব্যবসায়ী মহিব শেখকে গাঁজা সরবরাহ করতো। মহিব শেখ অপর গ্রেফতারকৃত আসামী মোঃ বুরুজ মিয়ার যোগসাজশে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করতো।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২