
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে আয়েশা সিদ্দিকা (৬৬) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২সেপ্টেম্বর) বিকেলে শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামের নতুন পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আয়েশা ওই গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী। পুলিশ বলছে, এটা স্বাভাবিক মৃত্যু। আয়েশা সিদ্দিকা ওই বাড়ির এক ফ্লাটে একাই থাকতেন। তিনি কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন। এছাড়াও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন আয়েশা।
শনিবার সকালে এক এনজিও কর্মী কিস্তির টাকা আদায়ের জন্য আয়েশা সিদ্দিকার বাড়িতে আসেন। অনেক সময় ধরে দরজায় ডাকাডাকি করেও আয়েশা সিদ্দিকার কোনো সাড়া পাচ্ছিলেন না তিনি। পরে স্থানীয়দের ডেকে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মৃত অবস্থায় পাওয়া যায় আয়েশা সিদ্দিকাকে। শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আরমান হোসেন সাম্মাক জানান, আয়েশার স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমরা তার স্বজনদের সঙ্গে কথা বলেছি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২