হোম » প্রধান সংবাদ » ভালুকায় প্রান্তিক কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ।

ভালুকায় প্রান্তিক কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ।

আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ-ভালুকায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে ১২ই সেপ্টেম্বর শনিবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়ােজনে উপজেলার   কমলা উন্নয়ন প্রশিক্ষণ হলরুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই প্রনােদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ হিসেবে  ১০কেজি ডিএপি সার ও ৫কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।প্রনােদনা বিতরণ অনুষ্ঠানে  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নারগিস আক্তারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌর মেয়র ডাঃ এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ূম,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান ড.শেলিনা রশিদ,উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবিব মােহন,মেয়র পদপ্রার্থী ইঞ্জিঃ মাসুদ পারভেজ,আ’ লীগের সহ-দপ্তর সম্পাদক আফতাব মাহাবুব,সাবেক কমান্ডার বীর  নাজিমুদ্দিন মন্ডল,মোঃ আফতাব উদ্দিনমোল্লা,

মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য সচিব ভালুকা উপজেলার  মনিরুজ্জামান মনির,সংসদ সদস্যের একান্ত সচিব,সাবেক জেলা ছাত্রলীগের অন্যতম নেতা,সৌমিত্র চক্রবর্তী নিপুন,সহ প্রশাসনিক কর্মকর্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন।এসময় পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ৭০বিঘা জমিতে চাষ ও ফসল উৎপাদন  করার জন্য ৭০জন প্রান্তিক কৃষকদের মাঝে জন প্রতি ৫কেজি মাসকলাই বীজ ১০কেজি ডিএপি সার ও ৫কেজি এমওপি সার বিতরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!