
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের কালিপুরের বাদশা বিল এলাকা থেকে ১৮৭ বোতল ফেন্সিডিল’সহ আরমান নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প। আরমান ঐ এলাকার মুরশিদ মিয়ার পুত্র। গতকাল শুক্রবার রাতের বেলা গোপনে অভিযান পরিচালনা করে আরমান মাদক সহ আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায় কালিপুরে একটি একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত ফেনসিডিলের ব্যবসা করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ১১ সেপ্টেম্বর শুক্রবার রাত সোয়া ১ ঘটিকায় কালিপুর বাদশা বিল এলাকায় আরমানের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ১৮৭ পিছ ফেনসিডিল সহ আরমান কে আটক করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৩,৭৪,০০০/- টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান