
মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় একটি মেছো বাঘ মারা গেছে। শনিবার ভোরে নলডাঙ্গার নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,ভোরে নলডাঙ্গা রেল স্টেশনের দক্ষিনে নওপাড়া এলাকায় রেললাইন পারাপারের সময় একটি মেছো বাঘটি এসে পড়লে ট্রেনের ধাক্কায় সেটি ছিটকে নিচে পড়ে যায়। বিষয়টি জানাজানি হলে,সকালে বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় জমায় প্রাণীটি দেখার জন্য।
ওই এলাকার আশেপাশে ঝোপঝাড়ে মেছো বাঘসহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী বাস করে। এর আগেও নাটোরে বিভিন্ন সময় মেছো বাঘের মৃত্যু হয়েছে। বিবিসিএফ এর দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বলেন রাজশাহী বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সাথে কথা বলে, স্থানীয়দের প্রাণীটি মাটিতে পুতে ফেলার নিদের্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন