
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান গড় ও প্রত্বতাত্তিক জাদুঘর এলাকা পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ূন কবির। পরিদর্শন কালে বিভাগীয় কমিশনার প্রত্বত্বত্ত বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর, সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, প্রত্বত্বত্ত বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা, কাস্টডিয়ান রাজিয়া সুলতানা, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন প্রমুখ। পরে শাহ সুলতান বলখীর (রাঃ) এর মাজার জিয়ারত করেন। এর পূর্বে বিভাগীয় কমিশনার গোকুল বেহুলা বাসর ঘর পরিদর্শন করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য