
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে শতাধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ২০ জন গরীব রোগীর ছানি অপারেশনের দায়িত্ব নিয়েছে ইস্পাহানী ফাউন্ডেশন। রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন কুলাউড়া চক্ষু হাসপাতালের ডা. শাহাদাত হোসেন, ডা. আশিক আহমেদ এর একটি টিম।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্মধা ইউনিয়নে ইস্পাহানি ফাউন্ডেশনের অর্থায়নে ও প্রভাত সমাজ কল্যান সংস্থা(পি এস এস) এর উদ্যোগে দিনব্যাপী এই চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এরমধ্যে ২০ জন রোগীকে ব্যবস্থাপত্রসহ চোখের ল্যান্স অপারেশনের জন্য ইস্পাহানি ফাউন্ডেশন দায়িত্ব নিয়েছে।
প্রভাত সমাজ কল্যান সংস্থার সভাপতি ডা. মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী চক্ষু শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়ার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ আতিক। এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রকিব, প্রভাত সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন, সাংগঠনিক সম্পাদক তামজিদ আহমেদ সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা