
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: আজ মঙ্গলবার ৮ সেপ্টেম্বর দিন ব্যাপী লালমনিরহাট জেলা শহরস্থ ওন ভিলেজ মাটি মতিয়ার স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা সংসদের ১৩তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনে শুভ উদ্বোধন করেন সিপিবির লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ। এ সময় সিপিবির লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম অপু, কৃষক সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মধুসুদন রায়সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরের পর দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা সংসদের আহবায়ক তপন কুমার রায়। অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল, রংপুর জেলা সংসদের সভাপতি জিয়ারুল রহমান। পরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা সংসদের তপন কুমার রায়কে সভাপতি ও বদিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২