
ইয়াসির আরাফাত,সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ “মানবতা-ই মানব ধর্ম” প্রতিপাদ্যকে সামনে রেখে সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের সন্তান কিডনি বিকল হাফেজ সাইফুলের চিকিৎসার জন্য পাশে দাড়িয়েছে দক্ষিণ সন্দ্বীপ সোস্যাল এক্টিভিস্ট। সাইফুল দীর্ঘদিন যাবৎ কিডনি জনিত রোগে ভুগছে। ডাক্তারের পরামর্শ মতে দুই কিডনি ট্রান্সফার করতে হবে। যার জন্য ব্যয়বহুল অর্থ প্রয়োজন। যা তার পরিবার বহন করতে সক্ষম নয়।
ঠিক সে সময়ে তার পাশে দাড়িয়েছে দক্ষিণ সন্দ্বীপ সোস্যাল সামাজিক এক্টিভিস্ট।করোনাকালীন সময়েও তারা মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করে। সে ক্ষেত্রে ভূমিকা রাখে সন্দ্বীপের জনপ্রিয় ফেইসবুক গ্রুপ সন্দ্বীপ-১ , প্রথম পাতায় সন্দ্বীপ,দ্বীপ-তরঙ্গ,আওয়ার মাদারল্যান্ড সন্দ্বীপ সহ বিভিন্ন গ্রুপ ও সামাজিক সংগঠন।
সোমবার( ৭ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭টা শিবেরহাট হোটেল নিউ আলিফের গেস্ট হাউসে আনুষ্ঠানিক ভাবে সংগৃহীত নগদ অর্থ হস্তান্তর করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও টাকা তুলে দেন সারিকাইত ইউপি চেয়ারম্যান আলহাজ্জ ফখরুল ইসলাম পনির।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ-১ গ্রুপের প্রতিনিধি ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের সিনিয়র সহ-সভাপতি এম এ মেহেরাব খান,সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস সুমন, কাজী পাড়া ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি কাজী আক্তার হোসেন, সাইফুলের বড় ভাই মোঃ শাহাজান সহ অনেক অনলাইন ও সোস্যাল এক্টিভিস্ট।
উপস্হিত ছিলেন সমাজকর্মী মিজানুর রহমান, দিদারুল আলম, দুলাল দাশ, সাইফুল ইসলাম সহ অনলাইন এক্টিভিষ্টরা।
এসময় বক্তরা বলেন- করোনাকালীন এসময়ে আমরা চেষ্টা করেছি আমাদের ভাই সাইফুলের চিকিৎসা জন্য সহায্য করতে। আমাদের যতটুকু সম্ভব তা করেছি। বিভিন্ন কারণে আমরা প্রতিবান্ধকতার শিকার হয়েছি,তবুও পিছপা হয়নি। আমরা এভাবে আমি আপনি যে কেউ বড় ধরনের বিপদে পড়ি সকলে পাশে দাড়াঁবো। এতে কারো কু-কথা নিন্দা কানে দিব না। ইনশাল্লাহ্ মানবতার তরে কাজ করে যাব।
আলোচনা শেষে সাইফুলের হাতে ৭লক্ষ ৫৩হাজার ৯শত টাকা প্রদান করেন গ্রুপের এডমিন মডারেটর বৃন্দ। পরিশেষে হাফেজ সাইফুলের অশ্রুসিক্ত নয়নে সকলের কাছে ক্ষমা এবং বাচাঁর জন্য দোয়া চেয়ে উক্ত আয়োজন সমাপ্তি হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা