
মো : তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন এর নেতৃত্ব। সোমবার ৭ সেপ্টেম্বর দুপুরের দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়কে পেয়ারা তলায় পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়িতে ড্রাইভিং লাইসেন্স না থাকা, নিয়মিত ড্রাইভার না দিয়ে সহকারী কে দিয়ে গাড়ী চালানো ,প্রয়োজনীয় কাগজপত্র সাথে না রাখা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো সহ বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১২ টি মামলায় ২৫জনকে বিভিন্ন অংকের জরিমানা করেন। এবং সতর্ক করা হয়।
সহযোগিতায় ছিলেন জীবননগর থানা পুলিশের একটি চৌকস টিম ও বেঞ্চ সহকারী। এ সময় উপজেলা ভূমিঅফিস জীবননগর চুয়াডাঙ্গা সহকারি কমিশনার সুদীপ্ত কুমার সিংহ উপস্থিত ছিলেন। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য