হোম » প্রধান সংবাদ » আদমদীঘির সান্তাহারে হোটেল কর্মচারীকে হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার

আদমদীঘির সান্তাহারে হোটেল কর্মচারীকে হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার

গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের শিমুল হোসেন (৩২) নামের এক প্রতিবন্ধী হোটেল কর্মচারী কে শ্বাসরোধে হত্যা মামলার প্রধান আসামি একই হোটেলের কর্মচারী মামুন এলাইচ ওরফে মিলনকে সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই আবদুল ওয়াদুদ সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেছেন। মামুন নওগাঁর ডিমা এলাকার আবুল হোসেনের ছেলে।

উল্লেখ্য, সান্তাহার বিসমিল্লাহ হোটেলের মিষ্টি ও দই তৈরীর একটি কারখানা কর্মচারী শিমূল প্রতিদিরে মতো গত ২৬ আগস্ট কাজ শেষে রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দেলোয়ার হোসেন নামের একজন শিমূল কে ডাকতে গেলে তার কোন সাড়া না পাওয়ায় দরজার ফাঁক দিয়ে শিমুলের দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে আশপাশের লোকজন কে ডেকে ঘরে ঢুকে শিমুলের মৃতদেহ দেখতে পায়।

এ সময় শিমুলের মুখ বালিশ ও কাঁথা দিয়ে জড়ানো ছিল। সান্তাহার শহর পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে করেন। এ ব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই আবদুল ওয়াদুদ গ্রেফতারের কথা নিশ্চিত করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!