হোম » প্রধান সংবাদ » আবুল কাশেম হায়দার মহিলা কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ আলী খসরু স্মরণে শোকসভা ও দোয়া

আবুল কাশেম হায়দার মহিলা কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ আলী খসরু স্মরণে শোকসভা ও দোয়া

ইয়াসির আরাফাত,সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ হারামিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আবুল কাশেম হায়দার মহিলা কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি  মোহাম্মদ আলী খসরু স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।  শনিবার ( ৫ সেপ্টেম্বর ) সকাল ১১ টায়  মালেক মুন্সির বাজারস্হ কলেজের অডিটরিয়ামে কলেজের উদ্যোগে এই শোকসভা  অনুষ্ঠিত  হয়।
কলেজের প্রভাষক মিজানুর রহমানের  সঞ্চালনায় শোকসভায় সভাপতিত্ব করেন কলেজের  অধ্যক্ষ মোঃ হানিফ। উক্ত শোকসভায় প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির বর্তমান  সভাপতি মাষ্টার শাহাজাহান বিএ।
সভায় বক্তব্য রাখেন  হারামিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আমিনুর রসুল হেলাল, সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ইলিয়াছ সুমন,  গুপ্তচরা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ আবদুল কাদের, কলেজ গর্ভনিং বডির সদস্য মাষ্টার ইব্রাহিম, মরহুমের জোষ্ঠ পুত্র শান্ত, ছাত্রলীগ নেতা ইব্রাহিম।
এছাড়াও শোকসভায় উপস্থিত ছিলেন মালেক মুন্সির বাজার ব্যাবসা কল্যান সমিতির সভাপতি ডাক্তার জামশেদ, হারামিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, হারামিয়া ইউপি সচিব কাজী মেহরাজুল ইসলাম,  ইউপি সদস্য রফিকুল ইসলাম লিটন, নোমান হোসেন নয়ন, ও জান্নাতুল ফেরদৌস, কলেজের প্রভাষক আব্বাস উদ্দীন, অমিত রায়, সিরাজুল ইসলাম, দিলারুজ্জান সন্দ্বীপি, যু্বলীগ নেতা বিকাশ চক্রবর্তী, প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!