
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সবচেয়ে বৃহৎ ভার্চুয়াল গ্রুপ ‘হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপ’ কর্তৃক আয়োজিত ফটো কনটেস্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। এই আয়োজনে আলফাডাঙ্গা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মজীবী মানুষের সংগ্রাম দারুণ ভাবে তুলে ধরা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় পৌরসভার কুটুমবাড়ি কফি হাউজে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতাটি গত আগস্ট মাসের ২৫ তারিখে শুরু হয়ে ওই মাসের ৩০ তারিখে সমাপ্ত হয়। সমগ্র উপজেলা থেকে অংশগ্রহণ করা অনেক প্রতিযোগীদের মধ্য থেকে দর্শকদের সর্বোচ্চ লাইক ও কমেন্টের ওপর ভিত্তি করে তিন জন বিজয়ী নির্ধারণ করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন, ফয়সাল আহমেদ, মুরাদুল্লাহ্ মুরাদ ও মেহেদী হাসান রাজু।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য মিয়া রাকিবুল, শাহরিয়া নাজিম শাওন, মনিরুল ইসলাম, মেহেদী হাসান শোভন, ইমন খাঁন কামরান, গোলাম কিবরিয়া ও বাসুদেব কুন্ডু জয় প্রমুখ। প্রতিষ্ঠার মাত্র ৩ বছরে ইতিমধ্যে গ্রুপটি সামাজিক ও মানবিক কাজ করে আলফাডাঙ্গা উপজেলার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান