হোম » প্রধান সংবাদ » রাবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ 

রাবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ 

রাবি প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টরিয়াল বডিতে নতুন আরও দুই জন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সদ্য নিয়োগ পাওয়া দুই জন সহকারী প্রক্টর হলেন- ইসলামিক স্টাডিস বিভাগের সহযোগী অধ্যাপক এবিএম সরোয়ার আলম এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মু. আরিফুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, আজ দুপুরে সদ্য নিয়োগপ্রাপ্ত নতুন এই দুই জন সহকারী প্রক্টর তাদের দায়িত্বভার গ্রহণ করছেন। প্রশাসন থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এই পদে তারা দায়িত্ব পালন করবেন। বর্তমানে তাদের দুজনসহ মোট ১২ জন সহকারী প্রক্টর রয়েছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!