
এম এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ পুলিশই একমাত্র বাহিনী যারা কখনো বিদ্রোহ করেনি, ইনশাআল্লাহ করবেও না। এছাড়া পুলিশ সদস্যদের আরও জনবান্ধব হতে হবে। সেবা দিতে না পারলেও যেন কেউ খারাপ আচরণ না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। শনিবার বিকাল ৫ টার দিকে বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জ ডিআইজি একেএম হাফিজ আক্তার বিপিএম বার এ কথাগুলো বলেন।
পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর সভাপতির বক্তব্যে জেলা পুলিশের কার্যক্রমে সাপোর্ট দেয়ার জন্য ডিআইজি হাফিজ আক্তারকে ধন্যবাদ জানান। বিদায়ী সভায় অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে আ: রশিদ ও সনাতন চক্রবর্তী, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, ওসি এসএম বদিউজ্জামান এবং এস এসআই আঃ রহিম।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা