
আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে : বগুড়ার শেরপুর উপজেলায় গরু বোঝাই ভটভটি উল্টে একজন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শেরপুর ধুনট সড়কে রনবীর বালা (ঘাট পাড়া) নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহীন আলম
(২৮) শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের দড়িখাগা গ্রামের আহম্মেদ আলীর ছেলে। আহতরা হলেন, শেরপুর উপজেরার সুঘাট ইউনিয়নের আসলাম, মুন্নাফ, চান, বাবলু, সোবাহান, বাবলু-২, অজ্ঞাত কয়েক জনের নাম পাওয়া যায়নি। জানাগেছে, ধুনটের হাসোখালি হাট থেকে ৭টি গরু কিনে ১০-১২ জন ব্যাপারী বড় ভটভটি (শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন) যোগে শেরপুর ফিরছিলেন। পথিমধ্যে অপর একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে গর্তে পড়ে ভটভটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গরুর ব্যাপারী শাহীন নিহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে। পরে গুরুতর আহত ৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেরপুর ফায়ার সার্ভিস এন্ড স্টেশন অফিসার রতন হোসেন বলেন, একজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত