হোম » প্রধান সংবাদ » প্রেমের টানে দুই সন্তান নিয়ে উধাও, নাতনী ফিরে পেতে দাদার থানায় অভিযোগ

প্রেমের টানে দুই সন্তান নিয়ে উধাও, নাতনী ফিরে পেতে দাদার থানায় অভিযোগ

আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে : বগুড়ার শেরপুরে প্রেমের টানে দুই সন্তান নিয়ে প্রেমিকের সঙ্গে উদাও হয়েছে জুলেখা খাতুন (৩০) নামের দুই সন্তানের জননী। দুই নাতনীকে ফিরে পেতে দাদা ধলু শেখ গত ২ সেপ্টেম্বর শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুত্রে যানা যায়, শেরপুর পৌরসভার উত্তরসাহাপাড়া এলাকার ধলু শেখ এর ছেলে জুয়েলের স্ত্রী দুই সন্তানের জননী জুলেখা খাতুন।

 

সে দীর্ঘদিন যাবত মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত ৩১ আগস্ট দুপুর দুই মেয়েকে নিয়ে প্রেমের টানে অজ্ঞাত ব্যাক্তির সঙ্গে চলে যায়। অনেক খোঁজাখুজি করেও না পেয়ে দুই নাতনীকে ফিরে পেতে দাদা ধলু শেখ গত ২ সেপ্টেম্বর শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে শেরপুর
অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!