
শেখ নাইম ইসলাম,বাগেরহাট,প্রতিনিধি: মোংলায় করোনা কালে সম্মুখ সারির যোদ্ধাদের সম্মাননা প্রদান করেছেন, দখিন হাওয়া সাহিত্য পরিষদ। দক্ষিন হাওয়া সাহিত্য পরিষদ এর চেয়ারম্যান আফরোজ হীরা এর সভাপতিত্বে (০১ সেপ্টেম্বর) মঙ্গলবার, মোংলা উপজেলার অফিসার্স ক্লাবে বিকাল ৫ টায় এ সস্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব কমলেশ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব নয়ন কুমার রাজবংশী, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার জনাব এম কামাল হোসেন, ডাঃ জীবিতেষ বিশ্বাস, মোংলা পৌরসভার মেয়র জনাব জুলফিকার আলী, মোংলা পৌর্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান জসিম, কাউন্সিলর খোরশেদ আলম, সুমি লীলা’সহ অনেকে।
করোনা কালে সবার সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের স্মরণে ১ মিনিট করোতালি বাজানো হয়। এবং উপস্থিত যোদ্ধাদের ফুল ও সম্মাননা পত্র প্রদান করা হয়। চিকিৎসা সেবায় সম্মাননা পেয়েছেন, ডাঃ জীবিতেষ বিশ্বাস, এবং সিনিয়র নার্স সালেহা বেগম, প্রশাসনে, উপজেলা নির্বাহী অফিসার জনাব কমলেশ মজুমদার, মাননীয় মেয়র জনাব আলহাজ্ব মো: জুলফিকার আলী, রিয়ার এডমিরাল জনাব এম শাহজাহান, চেয়ারম্যান, মোংলা বন্দর কর্তৃপক্ষ। লেফটেন্যান্ট কমান্ডার জনাব এম কামাল হোসেন, নৌবাহিনী। জনাব ক্যাপ্টেন মোঃ হাবিবুল আলম, জোনাল কমান্ডার, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী।
উপজেলা চেয়ারম্যান জনাব আবু তাহের হাওলাদার, এসিল্যান্ড জনাব , নয়ন কুমার রাজবংশী। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনাব ইকবাল বাহার চৌধুরী, মিঠাখালি ইউনিয়ন চেয়ারম্যান, জনাব ইসরাফিল হাওলাদার, ভাইস চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন, কাউন্সিলর জনাব খোরশেদ আলম, কাউন্সিলর জনাব আয়শা বেগম, সাংবাদিকদের মধ্য জনাব মো: নূর আলম শেখ, এবং জনাব শেখ কামরুজ্জামান জসিম, মানবাধিকার সংস্থা থেকে জনাবা সুমি লিলা।
লাশের গোসল দানকারী হিসেবে জনাব মো: আব্দুস সালামকে সম্মাননা প্রদান করা হয়েছে। পরিশেষে করোনা সস্মুখ যোদ্ধাদের নিয়ে রচিত সংগীত পরিবেশন করেন মোংলার তরুন সংগীত শিল্পী জীবন। এ সময় এইসব গুণীজনদের সম্মাননায় দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, ছাত্র, ছাত্রী, লেখক, বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে সার্ভিস বাংলাদেশ, নিরাপদ সড়ক চাই আন্দোলন, কলোতান শিল্পগোষ্ঠী, প্রথম আলো বন্ধু সভা, মোংলা স্টুডেন্টস ক্যাটারস, এবং সর্বস্তরের সাধারণ জনতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান