হোম » প্রধান সংবাদ » বগুড়া শিবগঞ্জে নার্সারী ব্যবসায়ীকে ছুরিকাঘাত থানায় অভিযোগ

বগুড়া শিবগঞ্জে নার্সারী ব্যবসায়ীকে ছুরিকাঘাত থানায় অভিযোগ

এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের পল্লীতে পূর্ব শত্রতার জের ধরে প্রতিপক্ষরা নার্সারী ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে মারাত্মক ভাবে আহত করে।  জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার বিহার বাগিচাপাড়া গ্রামের মোঃ আবু বক্করের ছেলে নার্সারী ব্যবসায়ী কাজল(৩০) মোটর সাইকেল যোগে উপজেলা সদরে আসার পথে ভাসুবিহার গ্রামের মেহেদী, ছানোয়ার ও লুৎফর সহ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল তার গতিরোধ করে মাথায় ও পায়ে চাকু মেরে আহত করে।
প্রথমে শিবগঞ্জ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেকে প্রেরণ করে। হামলাকারীরা তার মোটর সাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোটর সাইকেল উদ্ধার করে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!