
মু.তামিম সিফাতুল্লাহ (রাজশাহী থেকে)- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা হয়। নগরীর মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর এসব অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মেয়র সাবেক মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সভাপতি এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
সংসদে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা জানালেন- মির্জা ফখরুল