হোম » প্রধান সংবাদ » রামু-ফতেখাঁরকুল-মরিচ্যা সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

রামু-ফতেখাঁরকুল-মরিচ্যা সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

জিল্লুর রহমান, (কক্সবাজার) থেকেঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রামু- ফতেখাঁরকুল-মরিচ্যা জাতীয় মহাসড়ক’ প্রশস্তকরণ কাজ উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে যুক্ত হল রামু-উখিয়ার উন্নয়নের ধারায় নতুন একটি মাত্রা রোববার (৩০ আগস্ট) বিকাল ৫টায় রামু চৌমুহনী চত্ত্বরে ২৬৬ কোটি ১৭ লাখ টাকা ব্যায়ে নির্মিতব্য ১৬.৭২৬ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩৪ ফুট প্রস্থে উন্নীতকরণ এই মেঘা প্রকল্পের কাজ উদ্বোধন করেন, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. মামুন হোসেন খাঁন।

কক্সবাজার জেলার রামু- ফতেখাঁরকুল-মরিচ্যা জাতীয় মহাসড়ক (এন-১০৯ এবং ১১৩) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প বাস্তবায়ন করবে, সড়ক ও জনপদ অধিদপ্তর। প্রধান অতিথি কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, রামু ফতেখাঁরকুল-মরিচ্যা মহাসড়কটি জাতীয় মহাসড়কের সমমান প্রশস্ততায় উন্নীত করা হচ্ছে। এর ফলে রামুতে সড়ক যোগাযোগ আগের চেয়ে নিরাপদ ও সহজ হবে। এগিয়ে চলছে কক্সবাজার শহরের চারলেনে উন্নীতকরণ মহাসড়কের নির্মাণ কাজ।

জাতীয় মহাসড়কে প্রশস্ততায় উন্নীতকরণে প্রকল্প বাস্তবায়ন হলে, সারা বছর দেশী-বিদেশী পর্যটকরা নিরাপদে ও নির্বিঘ্নে কক্সবাজার আসতে পারবেন। রামু উপজেলা ও পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, রামুতে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভবণ করে দেয়া হয়েছে। নতুনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে ১১টি শিক্ষা প্রতিষ্ঠান। করা হয়েছে একাধিক রাস্তা, কালভার্ট ও ব্রিজ। আগামীতে রামুকে আধুনিক উপজেলায় পরিণত করতে নানান পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

জাতীয় মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, সড়ক ও জনপথ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, রানা বিল্ডার্স (প্রা:) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাখি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান, রানা বিল্ডার্স (প্রা:) লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মো. সুজন তালুকদার, জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, রামু উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া প্রমুখ।জানা গেছে, রামু ফতেখাঁরকুল-মরিচ্যা মহাসড়কটি দেশের গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কের সাথে মিলিত হয়েছে।

রামু বাইপাস ফুটবল চত্ত্বর থেকে চৌমুহনী, চৌমুহনী থেকে উত্তর বাইপাস এবং চৌমুহনী স্টেশন ফতেখাঁরকুল, রাজারকুল হয়ে মরিচ্যা পর্যন্ত এই জাতীয় মহাসড়কের নির্মাণ কাজ চলবে। সড়কটির ৮ কিলোমিটারে বর্ডার গার্ড (বিজিবি), ১০ পদাতিক ডিভিশন রামু সেনানিবাস ও কক্সবাজার বোটানিক্যাল গার্ডেন রয়েছে। এ সড়ক দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভারী যানবাহন ছাড়াও নিয়মিত শত শত গণপরিবহন ও পণ্যবাহী গাড়ি। সড়কটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় জাতীয় মহাসড়কের অন্তর্ভূত করে সড়ক ও জনপদ অধিদপ্তর। গত বছরের ১০ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) রামু ফতেখাঁরকুল-মরিচ্যা মহাসড়ক প্রশস্ততায় উন্নীতকরণে নির্মাণ প্রকল্প অনুমোদন করে।

সড়ক ও জনপদ বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, রামু থেকে মরিচ্যা পর্যন্ত ১৬ দশমিক ৭২৬ কিলোমিটার মহাসড়ক, যথাযথ মান ও উভয় পাশে প্রশস্থকরণ করা হবে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২৬৬ কোটি ১৬.৭৯ লাখ টাকা। মুল সড়কটি ৩৪ ফুটে উন্নীত করা হবে। সড়কটি প্রশস্থে উন্নীতকরণের প্রকল্প হাতে নেয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

তিনি জানান, ২০২২ সালের ৩০ জুন (১৮ মাসের মধ্যে) প্রকল্প নির্মাণ কাজ শেষ করবে, নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠান রানা বিল্ডার্স (প্রা:) লিমিটেডের অংগপ্রতিষ্ঠান ‘মাসুদ হাই-টেক ইঞ্জিনিয়ারিং লি:-হাসান টেকনো বিল্ডার্স লি:-জেভি। রানা বিল্ডার্স (প্রা:) লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মো. সুজন তালুকদার জানান,

বিদ্যমান পেভমেন্ট প্রশস্তকরণ ও মজবুতিকরণ, সার্ফেসিং (ডিবিএস বেইসকোর্স এবং ওয়ারিং কোর্স), ১৬ টি আরসিসি বক্স কালভার্ট, ৭৬ মিটার দীর্ঘ ২ টি পিসি গার্ডার সেতু নির্মাণ ও রক্ষাপ্রদ কাজ (টো-ওয়াল নির্মাণ) ও একটি বড় সেতু (শিকলঘাট ব্রীজ) নির্মাণ করা হবে চারটি প্যাকেজ প্রকল্পের মাধ্যমে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!