
জনতার আলো’র সম্পাদক ও প্রকাশক এবং মিরপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য- প্রান্ত পারভেজ তালুকদার’কে একটি মিথ্যা মামলায় জামিনে থাকা অবস্থায় পরোয়ানা দেখিয়ে গ্রেফতার ও হয়রানি করায় তীব্র ও প্রতিবাদ জানিয়েছেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি- গোলাম কাদের ও সাধারণ সম্পাদক- সৈয়দ শফিকুর রহমান পলাশ।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২০) সাংবাদিক প্রান্ত পারভেজকে মিথ্যা মামলায় জামিনে অবস্থায় পরোয়ানা দেখিয়ে উনাকে গ্রেফতার করে রাজধানীর পল্লবী থানা।
জানা যায়, প্রতিপক্ষের যোগসাজশে উনাকে সামাজিকভাবে হেয়পতিপন্ন করার হীন উদ্দেশ্যে গ্রেফতার ও হয়রানি করা হয়। উনাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে, উনি জামিনে থাকায় আদালত উনাকে ছেড়ে দেন।
পান্ত পারভেজকে মিথ্যা মামলায় জামিনে থাকা অবস্থায় গ্রেফতার ও হয়রানি করার ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী