হোম » প্রধান সংবাদ » বগুড়ার সারিয়াকান্দিতে গাছ কাটাকে কেন্দ্র করে মারপিটে আহত ৯ 

বগুড়ার সারিয়াকান্দিতে গাছ কাটাকে কেন্দ্র করে মারপিটে আহত ৯ 

এম.এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ভেলাবাড়ী ইউনিয়নের বাশঁহাটা গ্রামে গত ২৮/০৮/২০২০ ইং শুক্রবার সকাল ৯ টার  শিমুল গাছ কাটা কে কেন্দ্র করে উভয় পক্ষের মারপিটে ৯ জন  আহত হয় আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  বাশঁহাটা গ্রামের মৃত রজব আলী শেখের ছেলে আব্দুর রহিম শেখ বাদি হয়ে প্রতিবেশী শাহেব আলীর ছেলে শাহিন আলমসহ ১২ জনের বিরুদ্ধে  সারিয়াকান্দি থানায়  লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে অভিযোগের বাদি আব্দুর রহিম শেখ সংবাদকর্মীদের  বলেন, শুক্রবার সকাল ৯ আমার বসত বাড়ীর সীমানায় থাকা একটি শিমুলগাছ, শাহিন আলম জোরপূর্বক গাছ কর্তন কালে আমার ছেলে মুসা মিয়া বাঁধা প্রদান করিলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে গালিগালাজের প্রতিবাদ করলে তারা কিপ্ত হইয়া তাদের হাতে থাকা লাঠি সোঠা,হাসুয়া লোহার রড সহ দেশীয় অস্ত্রে সস্ত্রে শজ্জিত হইয়া শাজাহানের হুকুমে বিবাদী গন দলবদ্ধ হয়ে  আমার বাড়ীতে অনধিকার ভাবে প্রবেশ করে  আমার ছেলে মুসাকে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে।
এসময় আমার শ্যালক হয়রত আলী ,আমার ছেলে আতিক মিয়া ও স্ত্রী সাবিনা ইয়াসমিন দ্রুত এগিয়ে এসে  মুসা মিয়াকে মারপিট করার বাঁধা প্রদান করিলে তাদেরকেও মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় করে ছেলা ফুলা জখম করে। এবং আমার স্ত্রী সাবিনা ইয়াসমিনের গলায় থাকা একটি আট আনি স্বণের চেইন যাহার মুল্য ৩০ হাজার টাকা অসৎ উদ্দেশ্যে ছিড়ে নেয় বিবাদী গন। আমার স্ত্রী ও ছেলের চিৎকারে আশে পাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগণ আমাদের কে প্রাণনাশের হুমকি প্রদান করে  ঘটনাস্থল থেকে চলিয়া যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।তাদের শারীরিক অবস্থা’র অবণতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন বলে জানান তিনি।
অভিযুক্ত শাহিন আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি সহ আমাদের মোট ৫ জন হাসপাতালে ভর্তি আছি মাথায় সেলাই কথা বলতে পারছিনা।আপনারা চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেন।
চেয়ারম্যান রুবেল উদ্দিন বলেন আমি বগুড়ায় আছি কোন কিছু জানি না। সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি আল আমিন ঘটনার সততা নিশ্চিত করে বলেন,অভিযোগ পেয়েছি সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!