
এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে গোপালনগর বিট পুলিশিং’র অফিস উদ্বোধন হয়েছে। ধুনট থানার আয়োজনে শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদ চত্বরে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।
সভায় স্বাধীন বাংলাদেশের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় আরো বক্তব্য দেন ধুনট থানার এসআই আহসানুল হক গোপালনগর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুল হামিদ টুকু, সাধারন সম্পাদক গোলাম রব্বানী তালুকদার,গোপালনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহআলম তালুকদার,ধুনট উপজেলা আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের উপজেলা সভাপতি মোঃ সৈয়দ রাশিদ ইবনে ইসলাম, ধুনট থানার এএসআই আব্দুস সালাম , গোপাল নগর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাহিদুল ইসলাম, মহিলা পুলিশ সদস্য এলিনা, কল্পনা, শিক্ষক এ,কে,এম, আনিসুর রহমান, গোপালনগর ইউনিয়নের পরিষদের পেলেন চেয়ারম্যান দুলাল হোসেন ও ইউপি সদস্য আবদুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত