
খুলনা প্রতিনিধি: খুলনার রূপসায় বাস ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাজেদ বিশ্বাস (৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে খুলনা-ঢাকা মহাসড়কের রূপসা ব্রিজের টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মাজেদ খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রামের মৃত শেরআলী বিশ্বাসের ছেলে।
খুলনা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ফিরোজ আহম্মেদ জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস এর একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে সাইকেল আরোহী পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২