
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিজিবি’র পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে ভ্যান গাড়ি প্রদান।
ঠাকুরগাঁওয়ে বিজিবি’র পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে সহায়তা হিসেবে ভ্যান গাড়ি প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার বিজিবি লেজার ক্যান্টিনের সামনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সেক্টরের সার্বিক তত্ত¡াবধানে ও ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র ব্যবস্থাপনায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে যাকাত সামগ্রী বিতরণের অংশ হিসেবে কেভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় ২ জন গরীব ও অসহায় ব্যক্তির মাঝে ১টি করে ভ্যান গাড়ি বিতরণ করেন, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মুরাদ জামান ও ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণের মো: শহীদুল ইসলাম, পিএসসি। এ সময় বিজিবি’র বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সীমান্তবর্তী গরীব, দুস্থ ও খেটে খাওয়া মানুষদের সার্বিক সহযোগিতার নিমিত্তে ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন ইতিমধ্যে ৫ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদানের পাশাপাশি সেলাই মেশিন, ভ্যান-রিক্সা ও গবাদি পশু বিতরণ কার্যক্রম চলমান রেখেছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা